শিরোনাম: জীবনের কষ্টে ভেঙে পড়বেন না – আল্লাহ সব দেখছেন আমরা সবাই জীবনে কমবেশি কষ্টের সম্মুখীন হই। কখনো মনে হয়, আর বুঝি চলা যাবে না। কিন্তু আপনি কি জানেন? এই কষ্টই আপনার জন্য পরীক্ষা, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হবার মাধ্যমই ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা। “নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।” — (সূরা ইনশিরাহ: আয়াত ৬) কেন কষ্ট আসে? আল্লাহ বলেন: “আমি অবশ্যই তোমাদেরকে একটু ভয়, ক্ষুধা, ধন-সম্পদ ও প্রাণ এবং ফল-ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবো।” — (সূরা বাকারা: ১৫৫) এই আয়াত থেকে বোঝা যায়, জীবনের প্রতিটি বিপদই আসলে একটা পরীক্ষার অংশ। পরীক্ষায় কৃতকার্য হতে হলে আমাদের লাগবে সবর (ধৈর্য) এবং তাওয়াক্কুল (ভরসা)। কীভাবে আল্লাহর ওপর ভরসা রাখবেন? ১. নামাজে স্থিরতা আনার চেষ্টা করুন – পাঁচ ওয়াক্ত নামাজই হলো মনের শান্তির উৎস। ২. দোয়া ও তাওবাহ করুন – আল্লাহ আপনার কষ্ট জানেন, তাঁকে ডাকুন। ৩. ভালো সঙ্গ বেছে নিন – নেতিবাচক মানুষ নয়, আশাবাদী মুমিনদের সঙ্গ পছন্দ করুন। 4. নিয়মিত কুরআন তিলাওয়াত করুন – মন প্রশান্ত হবে। একটি দোয়া শিখে নিন: --------------------------------- “হাসবুনাল্লাহু ওয়া নিঅমাল ওয়াকি...